গুচ্ছের বাইরে বিশেষ যোগ্যতায় শাবিতে ভর্তির সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে গুচ্ছ পরীক্ষা ছাড়াও বিশেষ যোগ্যতায় ভর্তির সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ১৭ অক্টোবর সোমবার থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি পরিশোধ করা যাবে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
শিক্ষার্থীদের বিশেষ যোগ্যতার বিষয়ে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার গণমাধ্যমে বলেন, ‘‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা গুচ্ছের পরীক্ষা ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে শাবিতে ভর্তির আবেদনের সুযোগ আছে। তাদের জন্য আলাদা কোটা আছে। তবে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত গণ্য হবে বলে তিনি জানান।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed