নরসিংদীর আড়িয়াল খাঁ নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে আড়িয়াল খাঁ নদী থেকে তিন মেয়েশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকালে বেলাব থানার ওসি তানভির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ অক্টোবর) দুপুরে ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে। তারা গোসলে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
মৃত শিশুরা হলো-বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের প্রবাসী কাউসার মিয়ার স্কুলপড়ুয়া মেয়ে শিপা আক্তার (১০), কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার (৮) ও মৃত ফারুক মিয়ার মেয়ে হালিমা (৮)। তারা ছিল প্রতিবেশী ও একে অপরের বান্ধবী। শিপা বীরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে, ঝুমা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ও হালিমা বীরকান্দা মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
নিহত শিপার বাবা কাউছার মিয়া ও ঝুমার বাবা কাশেম মিয়া জানান, ওই তিন শিশু সাঁতার জানত না।
বেলাব থানার ওসি তানভির আহমেদ জানান, রোববার দুপুরে বৃষ্টির মধ্যে ওরা তিনজন নদে গোসল করতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না যাওয়ায় তাদের খুঁজতে বের হয় স্বজনরা। পরে খবর পেয়ে থানা থেকে পুলিশও যায়।
তিনি আরও জানান, এক পর্যায়ে নদের বীরকান্দা ঘাট থেকে হালিমার মরদেহ তারা উদ্ধার করে। এ সময় খুঁজতে খুঁজতে রাতে সেখানে পাওয়া যায় অন্য দুজনের মরদেহ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো রোববার রাতেই হস্তান্তর করা হয়েছে।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed