জকিগঞ্জে বজ্রপাতে স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্বামীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে একদিনের ব্যবধানে মারা গেছেন স্ত্রীও। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে উপজেলার মানিকপুর ইউপির দরগাবাহারপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ অক্টোবর) ভোর রাতে দরগাবাহারপুর গ্রামের মেঘনা বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান দরগাবাহারপুর গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে কামরুল ইসলাম কালা (৩৫)। এদিন জোহরের নামাজের পর জানাযা শেষে তাকে দাফন করা হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী তিন সন্তানের জনক হতদরিদ্র কামরুল ইসলাম কালার আকস্মিক মৃত্যুতে শোকার্ত হয়ে পড়েন তার স্ত্রীসহ পুরো পরিবারের লোকজন।
স্বামীর মৃত্যুতে স্ত্রী সেগুন বেগম কুটিনার মাথায় যেন হঠাৎ আকাশ ভেঙে পড়ে। স্বামীর মৃত্যু শোকে বার বার মূর্ছা যান স্ত্রী কুটিনা। অবশেষে স্বামীর মৃত্যুর ২৪ ঘন্টা যেতে না যেতেই রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী সেগুন বেগম কুটিনা (৩০) আকস্মিকভাবে মৃত্যু বরণ করেন।
এলাকাবাসীর ধারণা, স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে স্ত্রীও মারা গেছেন।

নিহত কামরুল ইসলাম কালা ও সেগুন বেগম কুটিনার দাম্পত্য জীবনে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। আকস্মিকভাবে পিতা-মাতা হারিয়ে সন্তানরা শোকে কাতর হয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় বইছে শোকের ছায়া। অসহায় এই পরিবারের দিকে জনপ্রতিনিধি ও বিত্তশালীদের সহযোগিতার হাত বাড়াতে স্থানীয়রা আহবান জানিয়েছেন।
এদিকে এই দরিদ্র পরিবারের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা পৌঁছে দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আতাউর রহমান। নগদ আরো ৫ হাজার টাকা দেন জেলা পরিষদ নির্বাচনে ১৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ইফজাল চৌধুরী।
তিনি ঐ শিশুদের লেখাপড়ার ব্যয়ভার গ্রহণের ঘোষণা দিয়েছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed