চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুনতাজ হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে ওই ঘটনা ঘটে।
রোববার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। পরে মরদেহ ভারতের কৃষ্ণগঞ্জ থানায় হস্তান্তর করে বিএসএফ।
নিহত মুনতাজ হোসেন ওরফে জাহাঙ্গীর দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
নিহতের মেজো ভাই ইন্তাজুল আলী জানান, রাতে সীমান্তে মহিষ আনতে যান আমার বড় ভাই মুনতাজ। রাত ১ টার দিকে সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের অপরপাশ থেকে ৭-৮ রাউন্ড গুলিবর্ষণ করে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুনতাজ। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
ভারতের কৃষ্ণগঞ্জ থানার ওসি বাবিন মুখার্জী জানান, নিহত বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশে মহিষ নিয়ে যাচ্ছিলেন। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, ঘটনাটি শোনার পর আমরা বিএসএফ’র সাথে যোগাযোগের চেষ্টা করছি।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed