সিলেটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী আব্দুল বারিককে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ অক্টোবর) সকালে সিলেট সদর উপজেলার নাজিরের গাঁও গ্রামে নিজ বসত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিন সন্তানের জননী মমতা বেগম (৩০) নাজিরের গাঁও গ্রামের আব্দুল বারিকের স্ত্রী ও পার্শ্ববর্তী সোনাতলা গ্রামের তৈমুছ আলীর মেয়ে। এ ঘটনায় আব্দুল বারিককে আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল খালিকের ছেলে।
নিহতের ভাই আলমগীর হোসেন বলেন, তার ভগ্নিপতি বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য মমতাকে মারধর করতেন। ২০১৫ সালে একবার বিষপান করিয়ে হত্যার চেষ্টা করেন। সে সময় থানায় অভিযোগ দিলে আপস-মীমাংসা করা হয়।
তিনি বলেন, গত শুক্রবার রাতের কোনো এক সময়ে তার বোনকে হত্যার পর সিঁড়ির কক্ষে ফেলে রাখা হয়। সকালে আত্মহত্যা করেছে বলে নাটক সাজানো হয়েছে।
সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, নাজিরের গাঁও থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed