Main Menu

ছাতকে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৮টার পরে স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক সমর্থিত ছাত্রলীগ নেতা মাসুম ও মাহতাব গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়া বাজার কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই ছাত্রলীগ নেতার পক্ষ নিয়ে অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে।

রাত ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

সিলেট-সুনামগঞ্জ সড়কে সংঘর্ষ চলায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ জানান, আমি ঘটনাস্থলে রয়েছি। সংঘর্ষ রাতের বেলা হওয়ায় সাবধানতার সাথে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।

 

Share





Related News

Comments are Closed