সৌদি আরবে ৭ মাস ধরে নিখোঁজ চুনারুঘাটের আছমা
প্রবাস ডেস্ক: সৌদি আরবে ৭ মাস ধরে নিখোঁজ রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের আছমা বেগম। এতে করে দিশাহারা হয়ে পড়েছেন তার পরিবারের লোকজন।
এদিকে আছমা বেগমকে ছেড়ে দেওয়ার কথা বলে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন সোহেল আহমদ নামে এক দালাল।
এ ঘটনায় আছমা বেগমের মা মরিয়ম চান বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল ২-এর আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে স্ত্রী আছমা বেগমকে দেশে ফেরত আনার জন্য তার স্বামী মো. আব্দুল হানিফ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের বরাবরে একটি লিখিত আবেদন করেছেন।
জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের চার সন্তানের জননী আছমা বেগমকে উচ্চ বেতনে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে সৌদি আরব পাঠায় একই গ্রামের আ. রউফের ছেলে সোহেল আহমেদ। এর পর আছমা বেগমকে সৌদি আরব পাঠানোর পর তার খোঁজ মেলেনি। আছমার বড় ছেলে প্রতিবন্ধী। ছোট মেয়ের বয়স চার বছর। দীর্ঘদিন ধরে তাদের মাকে কাছে না পেয়ে তার চার সন্তান মায়ের জন্য দিনরাত কান্নাকাটি করছে।
আছমার স্বামী আ. হানিফ ও গ্রামের মুরব্বিরা জানান, গত সাত মাস ধরে দালাল সোহেলের কাজে ধর্ণা দিলেও সে দুই লাখ টাকা ছাড়া আছমাকে দেশে ফেরত আনবে না বলে জানিয়ে দেয়। একপর্যায়ে নিজের মেয়েকে ফেরত না পেয়ে বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন আছমার মা মরিয়ম চান। মামলায় তিনি তার মেয়ে আছমাকে সুস্থ শরীরে দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন।
Related News
আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
Manual1 Ad Code প্রবাস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সংগঠন “প্রবাসী সাংবাদিক সমিতিRead More
হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক
Manual4 Ad Code প্রবাস ডেস্ক: হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির মধ্যপ্রাচ্যবিষয়ক আন্তর্জাতিক সম্পাদকRead More



Comments are Closed