Main Menu

জৈন্তাপুরে বিধবাকে অন্ত:সত্বা ও নবজাতক হত্যায় আ.লীগ নেতা গ্রেপ্তার

Manual4 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরের মুজিবনগরে এক বিধবা মহিলা পূত্রসন্তান প্রসবের পর নবজাতককে গলাটিপে হত্যা করে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে এবং অবৈধ গর্ভপাতের সাথে জড়িত স্থানীয় আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম মেম্বারকে আটক করেছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ী গ্রামে গেল বছরে নির্মিত হয় গৃহহীন অসহায় পরিবারের জন্য মুজিবনগর গ্রাম। সেখানে ১২৮নং ঘরে সরকারী বরাদ্দ পান কমলাবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর মেয়ে শরুফা বেগম (৩৫)। তিনি প্রায় ১০ বছর আগে স্বামী মারা গেলে ৮ বছর বয়সী এক ছেলেকে নিয়ে প্রথমে পিতার আশ্রয়ে কমলাবাড়ী গ্রামে ছিলেন এবং পরবর্তীতে মুজিব নগরের সরকারী ঘরে স্থায়ী বসবাস শুরু করেন।

দরিদ্রতার সুযোগে এই মহিলার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেন একই গ্রামের বাসিন্দা ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম (৫০)। তার সাথে সহযোগী ছিল একই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে সুহেল আহমদ (৩৩) ও লামনীগ্রামের তোতা মিয়ার ছেলে ট্রাক ড্রাইভার জমির উদ্দিন। বিভিন্ন সময় তাদের শারীরিক সম্পর্কে শরুফা বেগম অন্তস্বত্তা হয়ে পড়ে। এক পর্যায়ে দীর্ঘ ৭মাস পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টায় নিজ ঘরে শরুফা বেগম এক ছেলে সন্তান প্রসব করেন।

Manual7 Ad Code

বিষয়টি জানতে পেরে অভিযুক্ত ফখরুল, সুহেল ও জমিরের পরামর্শে নবজাতক শিশুটিকে গলাটিপে হত্যা করে স্থানীয় সইদুরের বাড়ীর পাশে মাটিচাপা দেয়া হয়। এসময় সাইদুরের মা ঘটনা দেখে আশ-পাশের লোকজনকে জানালে গ্রামবাসী জৈন্তাপুর থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেয়া শিশুটির লাশ উদ্ধার করে।

Manual7 Ad Code

এসময় শরুফা বেগমের জবানবন্দি অনুযায়ী ঘটনার সাথে জড়িত একই গ্রামের বাসিন্দা ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলামকে (৫০) আটক করেন এবং আরো জিজ্ঞাসাবাদের জন্য নবজাতকের মাকেও থানায় নেয়া হয়েছে।

Manual1 Ad Code

এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়াতে এই ঘটনার সাথে জড়িত অপর দুই ব্যক্তি সুহেল ও জমির গা-ঢাকা দেয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত নির্মম ঘটনা যা আমাদের সমাজকে কলুসিত করছে। ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করি এবং মহিলার দেয়া তথ্যের ভিত্তিতে প্রধান অভিযুক্ত ইউপি সদস্য ফখরুল ইসলামকে গ্রেফতার করি। অপর দুই ব্যাক্তিকে গ্রেফতারের চেষ্ট চলছে এবং নবজাতক শিশুটিকে ডিএনএ টেষ্টের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আটক ও পলাতক অভিযুক্তদের আসামী করে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন ৯/১ এবং শিশু হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code