Main Menu

সিলেটে ৮ দিন ধরে যুবক নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর পীরেরচক এলাকা থেকে জাহাঙ্গীর আহমদ (২৮) নামের এক যুবক গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে সিলেট মহানগরীর হযরত শাহপরাণ (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ যুবক শহরতলীর হযরত শাহপরাণ (রহ.) থানা এলাকার পীরেরচক (পীরেরবাজার) এলাকার ফজলুল হকের ছেলে।

জিডি সূত্রে জানা যায়- গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে নিখোঁজ যুবক নগরের শিবগঞ্জ যাচ্ছে বলে জানিয়ে বাসা থেকে বের হয়। রাত ১১ টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আশপাশের লোকজন ও আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে খোঁজ-খবর নিলে কোনো সন্ধান পাওয়া যায়নি। এমতাবস্থায় গত ২৭ সেপ্টেম্বর নিখোঁজ যুবকের ভাই দবির আহমদ (৩৪) বাদী হয়ে সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং- ১৫৩৪, তারিখ- ২৭/০৯/২০২২।

জিডির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন- ‘আমরা জিডির পর থেকে তার সন্ধান বের করতে কাজ করছি। ইতিমধ্যে সব জায়গায় বার্তা পাঠিয়ে দিয়েছি। তাছাড়া প্রযুক্তি ব্যবহার করে আমরা তার সন্ধান বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

কেউ তার সন্ধান পেলে ০১৩২০০-৬৭৭৪০ (ওসি, শাহপরাণ (রহ.) থানা) অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন ওসি আনিসুর রহমান। -বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed