অবশেষে খুলে দেওয়া হলো জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারী করোনা সংকটে দীর্ঘ আড়াইবছর বন্ধ থাকার পর সিলেটের জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত শুরু করেছেন পাসপোর্টধারী যাত্রীরা।
গত রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পারাপার শুরু হয়েছে।
জানা যায়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত ২০২০ সালের মার্চ থেকে এই চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। অবশেষে দীর্ঘ অপেক্ষা শেষে জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট পুনরায় চালু হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেয়ার খবর পেয়ে স্বস্তি মিলেছে যাত্রীদের মধ্যে। অন্যথায় তাদের অনেক ভোগান্তি পোহাতে হতো।
জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট এর ইনচার্জ শাহরিয়ার মোর্শেদ চৌধুরী জানান, করোনা সংকটের কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকার পর ২৪ সেপ্টেম্বর গত শনিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার শুরু হয়েছে। তবে খোলার পর দিন অর্থাৎ রোববার ৩ জন ও সোমবার ৬ জন যাত্রী পারাপার হয়েছে। এখন থেকে যাত্রী পারাপার চলমান থাকবে।
ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেয়ার বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী বলেন এ বিষয়টি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলকে সাথে নিয়ে সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনারের সাথে দেখা করে অবহিত করেছিলাম। এর পর স্বরাষ্ট্রমন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভাগে লিখিত দেওয়া হয়েছিল। অবশেষে ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়া হয়েছে।
সাবেক পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট খুলে দেয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
অ্যাডভোকেট কাওছার রশিদ বাহার বলেন দেরিতে হলেও পুনরায় ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেয়ার কারণে যাত্রীদের ভোগান্তি আর থাকবে না। ফলে নির্বিঘ্নে যাতায়াত করবেন দুই দেশের যাত্রীরা।
Related News
সিলেটের তামাবিল ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগের সভাপতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে কামাল আহমেদ নামে এক আওয়ামী লীগ নেতাকে আটকRead More
বিশ্বনাথে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত
বৈশাখী নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় অগ্রহায়ণের ফসলি ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেনRead More



Comments are Closed