Main Menu

বিশ্ব পর্যটন দিবস আজ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব পর্যটন দিবস আজ (২৭ সেপ্টেম্বর)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হবে। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের লক্ষ্য।

Manual5 Ad Code

প্রতিবছরের মতো এ বছরও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব পর্যটন দিবসে এবারের প্রতিপাদ্য ‘পর্যটনে নতুন ভাবনা’।

পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে পর্যটন করপোরেশন। ভ্রমণপিপাসুদের আগমন উপলক্ষে দেশের পর্যটন হোটেল-মোটেলগুলোকে নতুন করে সাজিয়েছে পর্যটন করপোরেশন।

Manual7 Ad Code

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

Manual1 Ad Code

এদিকে বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় এক র‌্যালি অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল ৮টায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা আগারগাঁওস্থ পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ১৯৮০ সাল থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে পর্যটনের অবদান রয়েছে।

অভ্যন্তরীণ পর্যটকেরা আগ্রহের সাথে বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ করার কারণে ধীরে ধীরে দেশের পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াচ্ছে। এতে গতি ফিরছে দেশের পর্যটন শিল্পে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code