বাইরে তালা, ঘরে বৃদ্ধ স্বামী-স্ত্রীর হাত-মুখ বাঁধা মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় হাত-মুখ বাঁধা অবস্থায় বসতঘর থেকে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার পুরাতন বাজার পাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নজির উদ্দিনের বাড়িতে কোন সাঁড়া শব্দ না পেয়ে ডাকা ডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পান তারা। নজির জমি জালিয়াতি চক্রের হোতা ছিলেন। জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশের একাধিক টিম। তবে হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে এখনও জানা যায়নি। তাদেরকে হত্যা করে, ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। নজির উদ্দিনকে শৌচাগারের ভেতর হাত, পা বেঁধে শ্বাসরোধে ও তার স্ত্রীকে ঘরের মেঝেতে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে।
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed