নেত্রকোণায় দূর্গাপুজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় আসন্ন সারদীয় দূর্গাপুজা ২০২২ উদযাপন উপলক্ষে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ন ও আন্দগঘন উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, উপজেলা ত্রাণ কর্মকর্তা মিজানুর রহমান, নেত্রকোণা সদর উপজেলার সকল চেয়ারম্যানসহ উপজেলার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
পরে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগনকে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত দেন।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed