সিলেটে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জাতীয়-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয়-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার নগরীর নাইওরপুল, শিবগঞ্জ, মিরাবাজার, টিলাগড় এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নগরীর নাইওরপুলে শিল্পী আইসবার ফ্যাক্টরিকে আইসক্রিম তৈরির সময় অনুমোদনহীন রং, তারিখ ও লেবেলবিহীন ফ্লেভার ব্যবহার এবং প্যাকেটজাত আইসক্রিমে উৎপাদনের তারিখ না দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নির্ধারিত মূল্যের অধিক দামে এলপিজি সিলিন্ডার বিক্রয় ও মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে নগরীর মিরাবাজারের কর্ণফুলী গ্যাস হাউসকে ২০ হাজার, শিবগঞ্জে চুলা ঘরকে ২ হাজার ও মেজরটিলায় সেবা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ব্যবসায়ীদের ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক লিফলেট-পাম্পলেট বিতরণ করা হয় ।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়া।
অভিযানে সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও স্থানীয় বাজার কমিটির সদস্যবৃন্দ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed