সিলেটের মালনীছড়ায় বিআরটিসি বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মালনীছড়া চা বাগান এলাকায় অভ্যন্তরীণ সরকারি বাস পরিষেবা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌণে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের একটি দল সিলেটের ভোলাগঞ্জে বেড়াতে আসে। পর্যটকবাহী বাসটি ঢাকায় ফেরার পথে সিলেটের মালনীছড়া চা বাগান এলাকায় পৌছলে হঠাৎ করে বাসটিতে আগুন ধরে যায়। এসময় সবাই গাড়ি থেকে নেমে পড়ে। গাড়িতে মোট ৪৬ জন যাত্রী ছিলো।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার এসআই গৌতম চন্দ্র দাশ।
তিনি বলেন- ‘যান্ত্রিক ত্রুটিতে বিআরটিসি বাসে আগুন লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় শুধু বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।’
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed