Main Menu

দেশে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৩১০

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩৩৪ জন।

একই সময়ের মধ্যে ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জনে।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষএকদিনে ৩ হাজার ৫০০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৪৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৮৭ শতাংশ।

এছাড়া, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

Share





Related News

Comments are Closed