Main Menu

জাফলংয়ে পিয়াইন নদীতে সাতার কাটতে গিয়ে পর্যটকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রের পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে ইমন আহমদ (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জাফলং জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ইমন আহমদ সিলেট নগরীর সুবিদবাজারের হাজিপাড়ার নীলাচল ৩৭ নম্বর বাসার স্বপন মিয়ার ছেলে।

নিহতের ভাই সুমন আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমন বন্ধুদের সঙ্গে জাফলং বেড়াতে যায়। সাঁতার কাটতে গিয়ে সে পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নগরীর রাগিব রাবেয়া হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনার পথে রাস্তায়ই তার ভাইয়ের মৃত্যু হয়েছে, এমনটি ধারণা তার।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন- ইমনসহ ১২ জন যুবক ঘুরতে আসেন। তারা জাফলং জিরো পয়েন্টে নদীতে সাঁতার কাটতে গেলে ইমন তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৩টার দিকে নৌকার মাঝি জামরুদের সহযোগিতায় তাকে উদ্ধার করি। তখনো তার পালস ছিল। তাকে পার্শ্ববর্তী জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরপর তার অবস্থা সম্পর্কে তারা অবহিত নয়। তবে মারা যাওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

 

Share





Related News

Comments are Closed