Main Menu

শিশু মানিক ছবি এঁকে প্রধানমন্ত্রীর লাখ টাকা পুরস্কার পাচ্ছে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু মানিক মিয়া তালুকদার ছবি এঁকে প্রধানমন্ত্রীর নিকট থেকে এক লাখ টাকা পুরস্কার পাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদুল আজহার শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে মানিকের আঁকা ছবি।
এ জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানিক মিয়াকে সম্মাননা পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে এক লাখ টাকা।

মানিক মিয়া তালুকদার (১১) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইগাওঁ গ্রামের মৃত কাঁচা মিয়া তালুকদারের ছেলে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি স্বাক্ষরিত এক চিঠিতে এ সম্মাননা ও পুরস্কারের কথা মানিকের পরিবারকে জানানো হয়।

তার এমন সফলতায় আনন্দে ভাসছেন মানিক মিয়ার মা, স্বজন সহ এলাকাবাসী। শিক্ষকদের দাবি উপযুক্ত প্রশিক্ষণ ও সঠিক গাইডলাইন পেলে বিশ্বমানের শিল্পী হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

সোমবার (২৯ আগস্ট) উপজেলার কাড়ইগাঁও গ্রামের বাসিন্দা মানিক মিয়ার মা রেহেনা বেগম জানান, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে তার ছেলের আকাঁ ছবি প্রকাশিত হয়েছে এটাই তার কাছে সবচেয়ে গর্বের। এর মধ্যে এক লক্ষ টাকা পুরষ্কার তার আনন্দ আরও দ্বিগুণ করেছে।

Share





Related News

Comments are Closed