Main Menu

দোয়ারাবাজারে নির্যাতনে আহত গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীসহ পরিবারের লোকজনের নির্যাতনে আহত গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৮ আগস্ট) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়।

Manual1 Ad Code

স্ত্রীর মৃত্যুর পর তার স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে স্বজনরা।

Manual4 Ad Code

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৮ বছর আগে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ফুলকারগাও গ্রামের মৃত আবদুল গফুরের পুত্র সুলতান মিয়ার সাথে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাউভোগলী গ্রামের মৃত আছদ্দর আলীর কন্যা সাজনা বেগমের (৪২) বিয়ে হয়। তাদের রয়েছে তিন সন্তান।

বিয়ের পর থেকে সাজনাকে নির্যাতন করে আসছিল স্বামীসহ তার পরিবার। যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। তার পরও স্বামীর বাড়ির লোকজনের নির্যাতন সহ্য করে আসছিলেন ওই গৃহবধূ। সর্বশেষ গত ২৪ আগস্ট বুধবার রাতে পিতার বাড়ি থেকে টাকা এনে দিতে গৃহবধূকে চাপ দেয় তার স্বামী। এক পর্যায় অপারগতা প্রকাশ করলে তার উপর চালানো হয় নির্যাতন।

Manual8 Ad Code

এতে মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে মারাত্বক আঘাত প্রাপ্ত হন ওই গৃহবধূ। ওইদিন তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রোববার সকালে অপারেশন শেষে উইমেন্স মেডিক্যালের আইসিইউতে রেফার্ড করা হলে বিকেল সাড়ে ৪টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই গৃহবধূ।

এদিকে, স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে স্বামী সুলতান মিয়া হাসপাতাল থেকে পালানোর সময় নিহতের স্বজনরা তাকে আটক করে সিলেট কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের ভাই আছলম আলী জানিয়েছেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, এমন ঘটনা শুনে থানা থেকে উপ-পরিদর্শক মিজানুর রহমানকে হাসপাতালে পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code