Main Menu

বাহুবল ভুমি অফিসে ভুমি সেবায় গতি সঞ্চার হয়েছে

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা ভুমি অফিসে ভুমি সেবায় গতি সঞ্চার হয়েছে। নতুন সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমিন যোগদানের পরই ভুমি সেবায় গতি সঞ্চার হয়েছে।

তিন মাসের মধ্যে ই নামজারী সেবা দ্রুত সম্পন্নের ক্যাটাগরিতে হবিগঞ্জ জেলায় বাহুবল ভুমি অফিস তৃতীয় স্থান লাভ করেছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) জানান আমার যোগদানের আগের জমে থাকা কাজ নিরসনে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আগামী দিনে দ্রুত সময়ের মধ্যে ই নামজারী সম্পন্ন করে আরো সাফল্য অর্জনে উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করা যাবে।

ইতিমধ্যে তিনি সরকারি খাস জমি উদ্ধারে বলিষ্ঠ পদক্ষেপ অব্যাহত রাখছেন। যা সকল মহলে প্রশংশার দাবিদার বলে সচেতন মহল মনে করছেন।

Share





Related News

Comments are Closed