Main Menu

দেশে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৬৭

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৯ জনের।

এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬৭ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ২০ লাখ ১০ হাজার ৪৯০ জন।

বুধবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার কারও মৃত্যু না হলেও ১৭৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ২৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ।

এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed