স্কুলশিক্ষিকাকে তুলে নিয়ে অস্ত্রের মুখে দলবদ্ধ ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের সদরে এক স্কুলশিক্ষিকাকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
গত শুক্রবার (১৯ আগস্ট) সকালে একটি মেহেদী অনুষ্ঠান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটলেও সদর মডেল থানায় মামলা হয়েছে ২২ আগস্ট সোমবার রাত ১২টার দিকে। এ মামলায় উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনূছঘোনা এলাকার ২৮ বছর বয়সী বেদার মিয়াসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. সেলিম উদ্দিন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়েছে, গত ১৮ আগস্ট রাতে কক্সবাজার সদরের পিএমখালীর মালিপাড়া থেকে ওই নারী তার এক ভাগনির মেহেদী অনুষ্ঠানে যান। সেখানে বেদার মিয়া নামের একজনের সঙ্গে কথা-পরিচয় হয়। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে ওই স্বজনের বাড়ি থেকে ইজিবাইকে করে নিজবাড়িতে ফিরছিলেন তিনি। ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ নামক এলাকায় এলে বেদার ও তার সহযোগীরা তাকে আরেকটি ইজিবাইকে তুলে নেয়। ওই ইউনিয়নের চান্দের পাড়ার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে অস্ত্রের মুখে তারা তাকে পালাক্রমে ধর্ষণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী শিক্ষিকার এক স্বজন বলেন, ‘এ ঘটনা পরিবারের লোকজন জানার পর থানায় যোগাযোগ করা হয়। প্রথমে রামু থানা সেখান থেকে কক্সবাজার সদর মডেল থানা। মামলা নিতে চাচ্ছিল না। পরে সোমবার রাতে কক্সবাজার সদর মডেল থানা মামলা নিয়েছে।’
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed