গোলাপগঞ্জে সিএনজি চালকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে রিয়াজ আহমদ (২০) নামের এক সিএনজি অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) বিকেল ৩টার উপজেলার পৌর এলাকার ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সে পৌর এলাকার ২নং ওয়ার্ডের ঘোষগাও গ্রামের সাহাব উদ্দিনের পুত্র।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে।
নিহত রিয়াজ আহমদের মা জানান, তিনি পাশের বাড়ীতে কাজ করেন। দুপুর ২টার দিকে রিয়াজ তার মাকে কাজের বাড়ী থেকে ভাত আনতে জোর করে পাঠায়। প্রায় ঘন্টাখানেক পর মা বাড়ীতে এসে রিয়াজের ঘুমানোর ঘরটির দরজা বন্ধ দেখে চিৎকার শুরু করেন। দরজা খোলার পর পরই লাশ ঝুলন্ত অবস্থা থেকে ছিটকে পড়ে।
তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই সুরঞ্জিত বিষয়টি নিশ্চিত করেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed