কুমিল্লায় গাড়ির চাপায় ৩ মাদরাসাছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা এক গাড়ির চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী তিন মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া উত্তরপাড়া গ্রামের মো. আবুল হাশেমের ছেলে লিমন (২০), সদর উপজেলার দূর্গাপুরের হানিফ মিয়ার ছেলে সিফাত (২০) এবং বদরপুরের আবদুল গফুরের ছেলে সজীব (২০)। তারা তিনজনই ছুপুয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুরুল হক আকন্দ।
স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে ওসি জানান, নিহত তিনজন বন্ধুর জন্মদিনের উপহার কেনার জন্য অটোরিকশাযোগে মিয়াবাজার যাচ্ছিলেন। এ সময় নালঘর রাস্তার মাথা এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ছাত্রদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর অটোরিকশাচালক পলাতক রয়েছেন।
Related News
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে: সেতুমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবেRead More



Comments are Closed