স্কুলশিক্ষক হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড, আমৃত্যু ১
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় স্কুলশিক্ষক হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আরও একজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। এ মামলায় অপর তিনজন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, শৈলকুপা উপজেলার শিতলী গ্রামের মৃত গোলাম কুদ্দুস খানের ছেলে রান্নু খান, শামছুর রহমান খান ও তার ছেলে জামাল খান, কানু খান।
শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন খান শৈলকুপা উপজেলার হাটফালজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
মামলা থেকে জানা যায়, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জের ধরে শিতলী গ্রামে আলাউদ্দিনকে নিজ বাড়িতে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করে আসামিরা। এ সময় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরের দিন তার স্ত্রী শিউলী খাতুন বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে দীর্ঘ শুনানি ও বিচারিক কার্যক্রম শেষে আজ বুধবার দুপুরে আদালত এ রায় দেন। এ মামলায় অপর তিনজন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
এ বিষয়ে মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা বলেন, আজ বুধবার দুপুরে আদালত যে রায় দিয়েছেন তাতে বাদী পক্ষ খুশি হয়েছেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed