সিলেটে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। গত রবিবার (১৪ আগস্ট) সকাল১১টার দিকে মোগলাবাজার থানার হারাংপাশা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. খলিল (৫৬) সিলেট নগরীর উত্তর বালুচরের আল-ইসলাহ আবাসিক এলাকার মৃত মনফর আলীর ছেলে। লাশের ময়না তদন্ত শেষে সোমবার (১৫ আগস্ট) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলিম হোসেন সিকদার।
তিনি জানান, খলিলের স্থায়ী নিবাস মহানগরীর উত্তর বালুচরের আল-ইসলাহ আবাসিক এলাকায় হলেও তিনি সম্প্রতি হারাংপাশা এলাকায় রেললাইনের পাশে নতুন বাড়ি করেছেন। রোববার বেলা ১১টার দিকে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
সোমবার বিকালে খলিলের দাফন সম্পন্ন হবে বলে জানান ওসি আলিম হোসেন সিকদার।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed