Main Menu

সিলেটে শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন।

প্রথমে সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মজিবর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও জেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণ করা হয়।

Share





Related News

Comments are Closed