৪২তম বিশেষ বিসিএস নন ক্যাডারের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক : ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার পদে ২৭ জনকে সুপারিশ করা হয়েছে।
রোববার (১৪ আগস্ট) নিয়োগ (বিশেষ) বিধিমালা অনুযায়ী এমবিবিএস শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নন-ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) ২৭টি শূন্য পদে নিয়োগের জন্য কমিশন ২৭ জন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করে।
৪২তম বিসিএস (বিশেষ) এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ; কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯১৯ জন। এরমধ্যে নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী ১ হাজার ৮১৪ জন প্রার্থীর মধ্য হতে গত ২৯ মার্চ ৫৩৯ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
সুপারিশ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed