বাহুবল উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব বাধার মুখে
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান এর বিরুদ্ধে ৭ ইউপি চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কর্তৃক আনীত অনাস্থা প্রস্তাব বাধার মুখে পড়েছে।
সর্বশেষ খবরে জানা গেছে সিলেটের বিভাগীয় কমিশনারের দপ্তরে দাখিল করা অনাস্থা প্রস্তাবটির তদন্তের দায়িত্ব দেয়া হয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)কে।
তদন্তকারী কর্মকর্তা প্রথমে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানকে লিখিত বক্তব্য প্রদানের নির্দেশনা দেন। উপজেলা চেয়ারম্যান যথারীতি লিখিত বক্তব্য পেশ করেন।
পরে উভয় পক্ষকে নোটিশ দিয়ে তদন্ত কর্মকর্তা গত ২৮ জুলাই সরেজমিনে তদন্ত করেন। পরে তদন্ত কর্মকর্তা আগামী ২২ আগষ্ট সকাল ১০টায় উপজেলা পরিষদের বিশেষ সভা আহবান করেন। গতকাল ১০ আগস্ট বুধবার যথারীতি সভার নোটিশ উপজেলা চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়। উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান এ নোটিশ গ্রহন না করে প্রত্যাখান করেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান জানান, এ নোটিশের আইনী কোন বৈধতা নেই, এ বিষয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন হয়েছে। তাই সভার নোটিশ ফেরত দিয়েছি। এছাড়া তদন্ত কর্মকর্তা সরেজমিন তদন্ত কালে আমার বিরুদ্ধে ফলফসু কোন সত্যতা প্রমাণিত হয়নি। তাছাড়া তদন্ত কর্মকর্তার একান্ত সচিব সভা আহবানের বিষয় নিশ্চিত করতে ১০ আগষ্ট সকালে মুঠোফোনে আলাপ করলে আমি মহামান্য হাইকোর্টে আইনী প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করি। তারপরও রহস্যজনক কারনে তদন্ত কর্মকর্তা এ সভার নোটিশ প্রদান করেন। যা অবৈধ, বেআইনী। আমি একাগ্রচিত্তে বিশ্বাস করি মহামান্য হাইকোর্ট আমার রিট আবেদনের সুবিচার করবেন এবং আমি তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে এহেন কার্যকলাপের শাস্তি দাবি করি।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed