কমলগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুুপুর ১২টার দিকে উপজেলার মাধবপুর বাজার এলাকায় র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
এসময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, ট্রেড লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা না রাখায় মাধবপুর বাজারের মেসার্স আশরাফুল ট্রেডার্সকে ৩ হাজার টাকা, শরিফ ভেরাইটিজ স্টোরকে ১হাজার টাকা, মুসলিম ভেরাইটিজ স্টোরকে ৫শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এছাড়া একজন ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে মাধবপুর লেকে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান স্বপ্নলোককে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আইসক্রীম বিক্রির সত্যতা পাওয়ায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জরিমানার পঁচিশ ভাগ এক হাজার টাকা অভিযোগকারীকে প্রদান করেন।
Related News
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More
মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯)Read More



Comments are Closed