Main Menu

শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

জাবি প্রতিনিধি: কলা ও মানবিকী অনুষদের ‘সি’ ইউনিটের মাধ্যমে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা। রবিবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, চলতি বছর মোট ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৬০৬ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন ১৫১ জন শিক্ষার্থী।

‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় মোট ৪৬৬টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন। সেই হিসেবে আসন প্রতি পরীক্ষা দিবেন ১১৪ জন।

উল্লেখ্য, সি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ৯টায় প্রথম শিফটের মাধ্যমে শুরু হয়ে বিকাল ৪টায়, পঞ্চম শিফটের মাধ্যমে শেষ হবে।

Share





Related News

Comments are Closed