ই-নামজারিতে কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু
বৈশাখী নিউজ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন ফরমেটে কিউআর কোড সংযুক্ত করা হয়েছে। কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ানে সহকারী কমিশনার (ভূমি) বা নাজিরের ম্যানুয়াল স্বাক্ষরের (সরাসরি হাতে প্রদত্ত কিংবা স্ক্যান/ছবি তুলে সংযুক্ত) প্রয়োজন নেই।
শনিবার (৩০ জুলাই) ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সংক্রান্ত একটি পরিপত্র ইতোমধ্যে জারি করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিসেবা জনবান্ধব করার প্রত্যয়ে ভূমির সকল সেবাকে ডিজিটাইজড করা হচ্ছে। তারই আলোকে ই-মিউটেশন প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর এর নতুন ফরমেটে কিউআর কোড (Quick Response Code/ 2D bar code) সংযুক্ত করা হয়েছে।
কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত ডিসিআর ও খতিয়ান-এর সমতুল্য এবং আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ও ব্যবহারোপযোগী। কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান পাবার পর ভূমি অফিস থেকে ম্যানুয়াল ডিসিআর / খতিয়ান সংগ্রহ করার প্রয়োজনীয়তা নেই।
ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা কাঠামো অথবা সরাসরি ই-নামজারি ওয়েবসাইট এ গিয়ে QR কোড স্ক্যান করে কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর এবং কিউআর কোডযুক্ত অনলাইন খতিয়ানের বৈধতা সহজেই যাচাই করা যাবে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed