সিলেটের ১১ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: থানায় না গিয়ে কোনো ঝামেলা অথবা প্রশ্নের পর প্রশ্নের উত্তর না দিয়েই ঘরে বসে সিলেটের ১১ থানার নাগরিক সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ আগস্ট সোমবার থেকে এ অনলাইন জিডি সিস্টেম চালু হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ পিপিএম।
তিনি বলেন, আগামী ১ আগস্ট থেকে জেলার ১১টি থানায় হাতে লেখা জিডি আবেদন আর গ্রহণ করা হবে না। সাধারণ ডায়েরির জন্য সেবাপ্রত্যাশীরা নিজেই http://gd.police.gov.bd/ এই সাইটে গিয়ে নিজ নিজ মোবাইল নাম্বার ও এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন পূর্বক জিডি আবেদন করতে পারবেন। সেবাপ্রত্যাশীরদের জন্য বাংলাদেশ পুলিশের জিডি সেবা সম্পূর্ণ ফ্রি।
তিনি আরো বলেন, আবেদনকারীর আবেদনটি সাধারণ ডায়েরির অন্তভূক্তির যোগ্য বিষয় হলে থানায় দায়িত্বরত ডিউটি অফিসার তাৎক্ষনিক জিডি নম্বর প্রদান করবে। যার একটি নোটিফিকেশন রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ম্যাসেজ আকারে যাবে। জিডি আবেদন করার জন্য আবেদনকারী কোন ফোন-ফ্যাক্স কিংবা কম্পিউটারের দোকানে যাবার প্রয়োজন নেই। প্লে-স্টোর থেকে অনলাইন জিডি নামের এ্যাপসটি নামিয়ে নিমিষেই পাবেন আপনার প্রত্যাশিত সেবাটি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed