প্রাথমিকে আরো ৪৫ হাজার সরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া হবে। বর্তমানে চলমান পরীক্ষা পদ্ধতির মধ্যদিয়ে চলতি বছর ৪৫ হাজার সরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বুধবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনলাইন পদ্ধতিতে শিক্ষক বদলি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মো. জাকির হোসেন বলেন, বদলি কার্যক্রমে হয়রানিমুক্ত ও স্বচ্ছতা আনতেই এখন থেকে অনলাইন পদ্ধতিতে প্রাথমিক শিক্ষকদের বদলি করা হবে।
তিনি বলেন, সারা দেশে বদলি কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে আগামী মাস থেকে। অনলাইনে উপজেলা পর্যায়ে শিক্ষক বদলি কার্যক্রম উদ্বোধন হলেও, দেশের মহানগর পর্যায়ে বদলি আপাতত বন্ধ থাকবে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed