নেত্রকোণায় চীফ জুডিশিয়াল কোর্টের মামলার নথি চুরি, আটক ১
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় চীফ জুডিশিয়াল আদালতের নথি চুরির দায়ে মো: জলিলুর রহমান (৪০) নামে এক স্টেনুগ্রাফারকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ জুলাই) সকালে জেলা কোর্ট এলাকার পাশ থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত মো: জলিলুর রহমান সদর উপজেলার বাংলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত নওয়াব আলী ফকিরের ছেলে। সে নেত্রকোণা আদালতে স্টেনুগ্রাফার হিসেবে কাজ করে।
মামলার অভিযোগে জানা যায়, স্টেনুগ্রাফার মো: জলিলুর রহমান কোর্টে চাকুরি করার সুবাদে মামলার নথি চুরি করে।
এরই অভিযোগে গত সোমবার তার বিরুদ্ধে চীফ জুডিশিয়াল কোর্টের নাজির মো: নুরুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতের নথি চুরির মামলা দায়ের করেন। মামলা নং-৪২ এবং তারিখ-২৫ জুলাই, ২০২২।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নথি চুরির অভিযোগে আটক করার পর তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed