দেশে ৩ দিন পর বাড়বে বৃষ্টিপাত
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন পর বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (২৩ জুলাই) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সবশেষ তথ্যানুযায়ী দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ছাড়া দেশের অন্য সব জায়গার তাপমাত্রা আরও কম। যেহেতু তাপমাত্রা কমেছে, সেহেতু তাপপ্রবাহের পূর্বাভাস উঠে গেছে।
তিনি আরও বলেন, তাপপ্রবাহ কমার কারণে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা (তিন দিন) দেশে বৃষ্টির পরিমাণ অব্যাহত থাকবে। তবে এর পর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান তিনি।
আগামি ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
Related News
বিশ্ব চিঠি দিবস আজ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More
দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চূড়ান্ত ভোটারRead More



Comments are Closed