শান্তিগঞ্জে ৩৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে ৩৫ কেজি গাঁজা সহ মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেট কার সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের আকবর আলীর ছেলে মোহাম্মদ আলী (২২) ও একই উপজেলার ডিমাগুরুন্ডা গ্রামের মো. আব্দুল্লাহের ছেলে মো. জসিম উদ্দিন(২১)।
অভিযুক্ত দু’জন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।
শান্তিগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরীর নেতৃত্বে ও সহকারি উপ পরিদর্শক (এএসআই) আব্দুল ওয়াদুদ ও রিপন মিয়ার যৌথ তল্লাশী অভিযানে শান্তিগঞ্জ থানা এলাকার পশ্চিম পাগলা ইউনিয়নের বাগেরকোনা গ্রামে মোকাম বাড়ীর সংলগ্ন আব্দুল মতলিবের দোকানের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর সুনামগঞ্জ অভিমুখী একটি পুরাতন প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৩-০৬৯৫) দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় ঐ গাড়িটি আটক করে পুলিশ। তখন প্রাইভেট কারে থাকা গাড়ী চালক ও এক যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে থানা পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এসময় থানা পুলিশ প্রাইভেট কারের পিছনের বনেট খুলে ২টি পাটের বস্তায় ১ কেজি করে নীল পলিথিনে মোড়ানো ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed