Main Menu

ঈদের ছুটি শেষে রোববার খুলছে শাবি

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আযহার ১১দিন ছুটি শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) খুলছে রোববার (১৭ জুলাই)। এর আগে বুধবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ে ঈদুল আযহার ছুটি শুরু হয়।

শনিবার (১৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

তিনি বলেন, ১১দিন ছুটি শেষে রোববার (১৭ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ও একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। এরআগে বুধবার (৬ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হয়। ছুটি শেষ হয় বৃহস্পতিবার (১৪ জুলাই)। তবে শুক্রবার ও শনিবার ( ১৫ ও ১৬ জুলাই) সাধারণ ছুটি হওয়ায় রোববার খুলছে ক্যাম্পাস।

এদিকে সিলেটের বন্যা পরিস্থিতি বিবেচনা করে গত ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করে প্রশাসন। এতে স্থগিত হওয়া পরীক্ষাগুলো ঈদুল আযহার ছুটির পর অনুষ্ঠিত হবে বলে প্রশাসন থেকে জানানো হয়।

 

Share





Related News

Comments are Closed