রেকর্ড তাপমাত্রার পূর্বাভাস, যুক্তরাজ্যে জরুরী অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের আবহওয়া দপ্তর রেকর্ড তাপমাত্রার পূর্বাভাসের মুখে জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করেছে। ইংল্যান্ডে জারি করা হয়েছে তাপপ্রবাহের রেড এলার্ট।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৮ জুলাই সোমবার এবং মঙ্গলবার ইংল্যান্ডের কয়েকটি অংশে ‘তাপপ্রবাহের চরম সতর্কতা’ জারি করা হয়েছে, ওই সময় তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছে যেতে পারে।
আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে বলেছে, মাত্রাতিরিক্ত, সম্ভবত রেকর্ড-ভাঙা তাপমাত্রা দেখা যেতে পারে সোমবার এবং তারপর আবার মঙ্গলবারেও।
রাতের সময়টিতেও যুক্তরাজ্যে, বিশেষ করে শহুরে এলাকাগুলোতে অস্বাভাবিক গরম থাকতে পারে। এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে জনগণ এবং অবকাঠামোর ওপর।
বর্তমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার ৫০ শতাংশ সম্ভাবনা আছে এবং এ তাপমাত্রা আরও বেড়ে নতুন রেকর্ড গড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
যুক্তরাজ্যে এর আগে ২০১৯ সালের ২৫ জুলাইয়ে কেমব্রিজ ইউনিভার্সিটি বোটানিক গার্ডেনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
এ সপ্তাহের শুরুর দিকে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এবং আবহাওয়া দপ্তর দেশের কয়েকটি অংশে ৩ মাত্রার তাপ-স্বাস্থ্য সতর্কতা জারি করেছিল।
এই সতর্কতার আওতায় ঝুঁকির মুখে থাকা মানুষজনকে সুরক্ষিত রাখতে বাড়তি সামাজিক ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিতে হয়।
আর ৪ মাত্রার রেড এলার্ট এর চেয়েও আরও একধাপ উপরের। তাপমাত্রা মাত্রারিক্ত কিংবা দীর্ঘস্থায়ী হলে সেক্ষেত্রে এই সতর্কতা জারি করা হয়।
এই স্তরে কেবল ঝুঁকিতে থাকা মানুষজনই নয়, বরং স্বাস্থ্যবান মানুষেরাও চরম আবহাওয়ায় অসুস্থতা এবং মৃত্যুর শিকার হওয়ার আশঙ্কা থাকে।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed