Main Menu

গোলাপগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফকিরটুল গ্রামে এ ঘটনা ঘটেছে।

Manual6 Ad Code

নিহত শিশু সাজিদ আহমদ (২) ওই গ্রামের রাসেল আহমদের ছেলে।

Manual5 Ad Code

জানা যায়, সকালে বাড়ির পাশে খেলা করছিল সাজিদ। খেলার একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে গিয়ে সে ডুবে যায়। অনেক খোজাখুঁজির পর হঠাৎ পানিতে ভেসে থাকা অবস্থায় স্বজনরা তার লাশ দেখতে পান।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, এ বিষয়টি পুলিশ অবগত নয়। খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code