ওসমানীনগরে বাসের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের তাজপুর বাজারে সড়ক দুর্ঘটনায় আব্দুল রফিক মাস্টার (৭৩) নামের সাবেক এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের কাদীপুর গ্রামের মৃত হাছিব উল্লার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য কবির আহমদ জানান, মঙ্গলবার বিকাল ৩টায় তাজপুর বাজারস্থ সিলেট-ঢাকা মহাসড়কের ফুটপাতে দাঁড়ানো অবস্থায় সিলেটগামী বেপরোয়া গতির বিএন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে যায়। তাৎক্ষণিক তাজপুর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেণ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার রাত ১০টায় স্থানীয় কাদীপুর শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা যায়নি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Related News
গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতা দুলাল গ্রেপ্তার
Manual2 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয়Read More
গোলাপগঞ্জে ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ প্রবাসীর
Manual4 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে সংবাদRead More



Comments are Closed