সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় এয়ারপোর্ট কর্মকর্তা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আযহার দিন রাতে মোটরসাইকেলের ধাক্কায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
সিলেট এয়ারপোর্ট থানা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত রোববার (১০ জুলাই) ঈদের রাত সোয়া ১১টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরের সিভিল এভিয়েশন ইঞ্জিনিয়ার (অপারেশন) মো. শরীফ উদ্দিন খান (৪০) পায়ে হেটে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। এসময় বিমানবন্দরের স্কুলের সামনে পৌছামাত্রই মোটরসাইকেল চালক আব্দুর রহমান ফাহাদ (২৭) নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাকে ধাক্কা দিলে শরীফ সড়কে ছিটকে পড়েন।
এতে মোটরসাইকেল চালক ও পথচারী উভয়েই গুরুতর আহত হলে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সংবাদ পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় দূর্ঘটনায় কবলিত আহত পথচারী এবং মোটরসাইকেল চালক কাউকে পায়নি পুলিশ। পরে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় টিভিএস মোটরসাইকেলটি (যার রেজিঃ নং-সিলেট মেট্রাঃ-হ-১২-৫৭০৬) উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইঞ্জিনিয়ার মো. শরীফ উদ্দিন খানকে মূমুর্ষ অবস্থায় ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (১১ জুলাই) সন্ধায় এই কর্মকর্তার মৃত্যু হয়।
শরীফ উদ্দিন খান যশোর সদর উপজেলার নতুন উপশহর এলাকার ডি-১৭১-এর মৃত ফজলে উদ্দীন খানের পুত্র।
Related News
গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতা দুলাল গ্রেপ্তার
Manual3 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয়Read More
গোলাপগঞ্জে ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ প্রবাসীর
Manual7 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে সংবাদRead More



Comments are Closed