সিলেটে আদালত চত্বর থেকে বিচারকের কোরবানির গরু চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের দিন কোরবানির জন্য একটি ষাড় গরু কিনেছিলেন সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী। কিন্তু গরুটি চুরি যাওয়ায় কোরবানি দেয়া হয়নি তাঁর।
রোববার (১০ জুলাই) ঈদের দিন সকালেই আদালত চত্বর থেকে চুরি হয়ে যায় গরুটি। ঈদের ছুটির পর মঙ্গলবার আদালতের কার্যক্রম শুরু হলে এই চুরির ঘটনাটি আদালত পাড়ায় জানাজানি হয়।
গরু চুরির তথ্য দিয়ে সিলেটের সরকারি কৌঁসুলি (জিবি) রাজ উদ্দিন বলেন, ‘বিচারকসহ অন্যরা আদালত চত্বরে গরুটি রেখে ঈদের জামাতে গিয়েছিলেন। কিন্তু এসে দেখেন গরুটি নেই।’
তিনি আরও বলেন, ‘এটি খুবই আশ্চর্যের ঘটনা। আদালত চত্বর থেকে কীভাবে একটি গরু চুরি হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না।’
মঙ্গলবার এ ঘটনা নিয়ে আদালত চত্বরে আলাপ আলোচনা হচ্ছিল বলেও জানান রাজ উদ্দিন।
এ বিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাপদক মাহফুজুর রহমান বলেন, ‘আমিও এ ঘটনা শুনেছি। বিষয়টি খুবই বিব্রতকর। ঘটনাটি খুব একটা জানাজানি হোক তা আমরা কেউই চাচ্ছি না।’
এ ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরী বাদি হয়ে এদিন রাতেই সিলেট কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২৬, তারিখ ১০/০৭/২০২২ইং।
মামলায় তিনি উল্লেখ্য পবিত্র ইদুল আযহায় কুরবানীর জন্য গত ৮ জুলাই ৭০ হাজার টাকায় একটি গরু ক্রয় করেন বিচারকবৃন্দ। এরপর গরুটি দেখাশুনার জন্য নৈশ প্রহরী মজনু মিয়া ও হুমায়ুন কবিরকে দায়িত্ব দেয়া হয়। ইদের দিন সকালে আদালতের কলাপসিবল গেইটের সাথে গরুটিকে বেধে গেইটটি তালাবদ্ধ করে সবাই নামাজে চলে যান। নামাজ থেকে ফেরার পথে নৈশ প্রহরী সজনু মিয়া অত্র আদালতের নায়েবে নাজির মো. খাইরুল ইসলাম এর মোবাইলে ফোন দিয়ে জানায় গরুটি খুজে পাওয়া যাচ্ছে না। পরে বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে অবহিত করা হয়।
চুরির ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ। তিনি জানান, ঈদের দিন বিচারকসহ অন্যরা আদালত চত্বরে গরুটি রেখে ঈদের জামাতে গিয়েছিলেন। কিন্তু নামাজ পড়ে এসে দেখেন গরুটি গায়েব হয়ে গেছে।
এ ঘটনায় ঈদের দিনই জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় চোরকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
Related News
সিলেটের ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে ভয়াবহRead More
সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, আটক ৩
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩৭ হাজারRead More



Comments are Closed