কাশিমপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর থানাধীন সরুপাইতলী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুড়িকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই ছোট ভাই আলী হোসেন পলাতক রয়েছে।
নিহত আলী হোসেন (৫৫) গাজীপুর মহানগরের সরকারি এলাকার দিদার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে চার শতাংশ জমি বিক্রিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় আজগর আলী (৫০) কিছুদিন আগে ওই জমি বিক্রির জন্য তার বড় ভাই আলী হোসেনের সাথে দাম ফয়সালা করে। কিন্তু আজগর আলী বেশি টাকা পেয়ে অন্য একজনের নিকট ওই জমি বিক্রি করে দেন।
মঙ্গলবার সকালে ওই জমি মাপ যোগ করে ক্রেতাকে বুঝিয়ে দেওয়ার জন্য যায় আজগর আলী। বিষয়টি জানতে পেরে আলী হোসেন তার কাছে জমি বিক্রির পর অন্যজনকে জমি দেওয়ার বিষয়টি জানতে চাইলে দুইজনের মধ্যে ঝগড়া বাদে। এক পর্যায়ে আজগর আলী তার বড় ভাই আলী হোসেন এর বুকে ছুড়িকাঘাত করতে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে আলী হোসেনকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা জানান, ঘটনার পর থেকেই ছোট ভাই পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More
ঢাকাস্থ জার্মান দূতাবাসের নতুন নির্দেশনা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকাস্থ জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা জারিRead More



Comments are Closed