জাফলংয়ে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোয়া ছয় ঘন্টা চেস্টার পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
নিহত মাহিদুল ইসলাম (১৯) নরসিংদীর বাগহাটা এলাকার দোলোয়ার মিঞার ছেলে ও নরসিংদী আইডিয়াল কলেজের ২য় বর্ষের ছাত্র।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ।
পুলিশ জানায়, নরসিংদী থেকে মাহিদুল ইসলাম তার বন্ধুবান্ধব ও নিকট আত্মীয়দের ১২ সদস্যের একটি দল জাফলংয়ে বেড়াতে আসেন। সেখানে আসার পর দুপুর বারোটার দিকে ৩ জন পানিতে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন পানি থেকে উঠতে পারলেও মাহিদুল পানিতে তলিয়ে যান। দুপুর সোয়া দুইটায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল অনেক চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ছয়টায় তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
Related News
গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতা দুলাল গ্রেপ্তার
Manual5 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয়Read More
গোলাপগঞ্জে ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ প্রবাসীর
Manual7 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে সংবাদRead More



Comments are Closed