সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্কুলের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় আরোহী ও এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় পথচারী মো. শরিফ উদ্দিন খান (৪০) ও মোটরসাইকেল চালক আব্দুর রহমান ফাহাদ গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জুলাই) সিলেট মহানগর পুলিশ এ তথ্য জানায়।
জানা যায়, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শরিফ উদ্দিনের উপর উঠে যায়। এসময় মোটরসাইকেল চালক আব্দুর রহমান ফাহাদ ও শরিফ দু্জনই গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে এয়ারপোর্ট থানা পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় টিভিএস মোটরসাইকেল যার রেজিঃ নং-সিলেট মেট্রাঃ-হ-১২-৫৭০৬ উদ্ধার করে। বর্তমানে পথচারী মোঃ শরীফ উদ্দিন খান মূমুর্ষ অবস্থায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Related News
সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More
সিলেটে নয় মাসে সড়কে ঝরলো ২৮৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চলতি বছরের প্রথম নয় মাসে সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed