খামারিদের পাশে দাঁড়িয়েছে নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিঃ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও তার আশেপাশের বন্যা কবলিত প্রান্তিক শতাধিক খামারিদের মধ্যে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করে নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড।
বুধবার (৬ জুলাই) ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নর্থ জোন এর সেলস্ এন্ড মার্কেটিং এজিএম মো: মনিরুজ্জামান, সিনিয়র এক্সিকিটিভ এইচ. আর এন্ড এডমিন তানভীর আহমেদ, সিলেট জোনের সেলস্ এন্ড মার্কেটিং এরিয়া ম্যানেজার সুব্রত সাহা, সিলেট জোনের – সেলস্ এন্ড মার্কেটিং সেলস্ এক্সিকিউটিভ ইব্রাহিম রনি, সিলেট জোন এর – সেলস্ এন্ড মার্কেটিং সেলস্ এক্সিকিউটিভ আবদুল হামিদ, সিলেট জোনের সেলস্ এন্ড মার্কেটিং- (ডিভিএম) টেকনিক্যাল সাপোর্ট অফিসার প্রবাল দত্ত সহ প্রমুখ।
ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণকালে তানভীর আহমেদ বলেন, এবার সিলেটের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দেশ-বিদেশে অবস্থানরত যারাই কাজ করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি আরো বলেন এগ্রো কোম্পানি হিসবে আজ নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড নৈতিক দায়িত্ববোধ থেকে আমাদের সিলেট বন্যা কবলিত খামারিদের শতাধিক ত্রাণ ও ঈদ (ঈদুল আযহা- কে সামনে রেখে) সামগ্রী নিয়ে সিলেট জেলা ও তার আশেপাশের প্রান্তিক খামারীদের পাশে হাজির হয়েছে। যদিও এ বৈশ্বিক ক্ষতি অতি সত্বর পুশিয়ে উঠা সম্ভব নয়, তারপরও নিউ হোপ তাদের ত্রাণ কার্যক্রমের মাধ্যমে খামারীদের সাহসের জোগানদাতা হিসেবে পাশে দাঁড়িয়েছে। গত করোনা মহামারিতে যেখানে অর্থনৈতিক অবস্থা ধীরগতি হয়ে পড়ার পরও যেভাবে করোনা রোধকল্পে ভাইরাস প্রতিরোধ সরঞ্জাম ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করেছে, তারই সাহায্যের ধারাবাহিকতায় আজকের এই ত্রাণ বিতরণ কর্মসূচী।
উল্লেখ্য, গত বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মহামারিতে ভাইরাস প্রতিরোধ সরঞ্জাম ও খাদ্য সামগ্রী বিতরণ করে নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড। নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড গত ০৯ই সেপ্টেম্বর, ২০০৯খ্রি: থেকে বাংলাদেশে সাফল্যের সাথে তরুণ উদ্যোক্তাদের খামারি হিসেবে গড়ে উঠতে সর্বাত্মক সাহায্য করছে, পাশাপাশি হাঁস-মুরগী, মৎস ও গো-খাদ্য সহ সর্বোপরি জোগান দিয়ে আসছে এই প্রতিষ্ঠান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed