গোলাপগঞ্জে বন্যার্তদের মাঝে প্রজেক্ট অক্সিজেনের ত্রান বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলশাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্ট অক্সিজেন সংগঠনটানা ১৭ দিন ৪টি আশ্রয়কেন্দ্রের বন্যার্তদের মধ্যে তিনবেলা রান্না করা খাবার বিতরণ করেছে।
বৃহঃস্পতিবার (৭ জুলাই) “বাড়ি ফেরা” শীর্ষক প্রজেক্টের মাধ্যমে প্রতিটি পরিবারকে নগদ টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘প্রজেক্ট অক্সিজেন টিম করোনাকাল থেকে শুরু করে বানভাসি মানুষের কল্যাণে ও জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে কাজ করেছে তা খুবই প্রশংসনীয়। সরকারের পাশাপাশি বেসরকারী অনেক সংগঠন বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে। প্রজেক্ট অক্সিজেনের উদ্যোগতা আমেরিকা প্রবাসী দেলোয়ার হোসেন আনসারের চিন্তা ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বদরুল ইসলাম শোয়েব বলেন, এই টিমের কর্মকাণ্ড সিলেটের সর্বত্র প্রশংসিত হয়েছে, অন্যদের উৎসাহিত করেছে’। মানবকল্যাণের এই ধারা অব্যাহত রাখার জন্য প্রজেক্ট অক্সিজেনসহ অন্যান্য সকলের প্রতি আহবান জানান তিনি।
রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান, রাজনীতিবিদ গোলাম কিবরিয়া, সমাজসেবক ইকবাল হোসেন, কাউসার ব্রাদার্স লিমিটেডের চেয়ারম্যান অজি মোহাম্মদ কাউসার, ডা, জুনেদ আহমদ, এমাদ উদ্দিন, চিত্রশিল্পী মাহবুবুর রহমান রাজু, আহমদ মিলাদ শাহরিয়ার, দেলোয়ার হোসেন, শাহান আহমদ, জাহেদ আহমদ,সাইরুল ইসলাম ও মাসুম আহমদ প্রমুখ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed