কানাইঘাটে রেডক্রিসেন্ট সোসাইটির ৩৬ লক্ষ টাকা বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাড়িয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।
বুধবার (৬ জুলাই) কানাইঘাটের ৪টি ইউনিয়নের ৮’শত পরিবারকে নগদ ৩৬ লক্ষ টাকা তুলে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রস এর আর্থিক সহায়তায় প্রতিটি পরিবারকে নগদ সাড়ে ৪ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।
বুধবার সকালে কানাইঘাট একটি কমিউনিটি সেন্টারে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. সোয়েব আহমদ এর সভাপতিত্বে ও যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান ও রেড ক্রিসেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নাজিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌস চৌধুরী রুহেল ।
প্রধান অতিথির বক্তব্যে রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌস চৌধুরী রুহেল বলেন, রেডক্রিসেন্ট সব সময় মানুষের দুর্যোগে পাশে এসে দাড়ায়। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটা মানুষ যাতে উপাস না থাকে সেদিকে সবাউকে দৃষ্টি রাখতে হবে। শেখ হাসিনার সে অঙ্গিকার বাস্তবায়নে সরকারের পাশাপাশি দুস্থ অসহায় মানুষের কল্যানে কাজ করছে রেডক্রিসেন্ট সোসাইটি।
রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উপ পরিচালক মোহাম্মদ আবদুস সালাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্ট মলয় কান্তি দে, পোষ্ট অফিস পরিদর্শক লিপ্টন রঞ্জন রায় তালুকদার, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীবন সদস্য ফটো জার্নালিষ্ট এসোসিয়েশর্নেধসঢ়; সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল,আইএফআরসির প্রতিনিধি মো. শরীফ খান, সিলেট ইউনিটের সহকারী পরিচালক পাভেল রহমান, এনডিআরটি সদস্য তানজিম রহমান, শাকিল হাসান চৌধুরী, মামুন আহমেদ, কাজী নাসির, সাদিয়া সাবা অর্চি, পরিচালক প্রশাসন বাবলু রায়, মোস্তাফিজ পলাশ মুনেমসহ যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের অর্ধশত যুব স্বেচ্ছাসেবক বৃন্দ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed