ঈদে বিমানের ৫৮টি অতিরিক্ত ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা-কে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ২৯টি (যাওয়া-আসা মিলে ৫৮টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
মঙ্গলবার (৫ জুলাই) থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটগুলো পরিচালিত হবে।
বিমানের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, ফ্লাইটের মধ্যে সৈয়দপুর রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি), যশোর রুটে অতিরিক্ত ৮টি (যাওয়া-আসা মিলে ১৬টি), বরিশাল রুটে অতিরিক্ত ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) এবং রাজশাহী রুটে অতিরিক্ত ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) ফ্লাইট পরিচালিত হবে। সাধারণ সময়ে অভ্যন্তরীণ রুটে সপ্তাহে ৯৫টি ফ্লাইট পরিচালনা করে বিমান।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed